Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের সময়সূচি বদল, সিউড়িতে বিক্ষোভ

ট্রেনের সময়সূচি বদল, সিউড়িতে বিক্ষোভ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: ট্রেনের সময়সূচি পরিবর্তন হওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। আগের সময়ে ট্রেন চালানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন যাত্রীদের একাংশ। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ সিউড়ি স্টেশনে সাঁইথিয়া-অণ্ডাল লোকাল ট্রেন অবরোধের চেষ্টা করেন নিত্যযাত্রীদের একাংশ। সিউড়ি জিআরপি তাদের সরিয়ে দেয়। নতুন বছরের শুরু থেকেই আসানসোল ডিভিশনের বেশকিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। বিকেলে সাঁইথিয়া জংশন-অণ্ডাল মেমু লোকাল ট্রেনটির সময়সূচি বদল করা হয়েছে। ৪টে ৪০মিনিটের বদলে ৩০মিনিট আগে বিকেল ৪টে ১০মিনিটে ছাড়ছে। তাতে নিত্যযাত্রীদের সমস্যা হবে বলে বিক্ষোভকারীদের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ