Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের সামনে পড়েও রক্ষা বাইক চালকের  

ট্রেনের সামনে পড়েও রক্ষা বাইক চালকের
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কথায় বলে, রাখে হরি মারে কে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে পড়েও  প্রাণে বাঁচলেন  এক বাইক চালক। বাইকটি রক্ষা পায়নি। তবে চালক অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার মশাগ্রাম-বাঁকুড়া রেললাইনে দুর্ঘটনাটি হয়েছে। ইঞ্জিনের ধাক্কায় বাইকটি  দুমড়ে মুচড়ে গিয়েছে। স্থানীয়রা বলেন,  জামালপুরের পাঁচড়ার দাদপুর রেলসেতুর উপর দিয়ে বাইক চালিয়ে বেরুগ্রামের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময়ে ইঞ্জিন সহ তিন কামরার  একটি ট্রেন বাঁকুড়ার দিক থেকে মশাগ্রামের দিকে যাত্রা শুরু করে। আচমকাই বাইক চালক ইঞ্জিনের সামনে চলে আসেন। মুহূর্তের মধ্যে তিনি বাইকটি রেল লাইনের উপর ফেলে দিয়ে দৌড় দেন। বাইকটি ইঞ্জিনে আটকে যায়। বেশ কিছু  দূর যাওয়ার পর সেটি ছিটকে পড়ে। প্রাণে বাঁচলেও যুবক আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার বেশ কিছুক্ষণ পরও তিনি স্বাভাবিক হতে পারেননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ