Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের সামনে ঝাঁপ

ট্রেনের সামনে ঝাঁপ
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: ডালখোলা রেল ক্রসিংয়ের কাছে এক যুবতী মালগাড়ি  সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। 
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবতীটি দীর্ঘক্ষণ রেললাইন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতে শিলিগুড়িগামী একটি মালগাড়ির সামনে ঝাঁপ দেন। চলন্ত ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যায় দেহটি। যুবতীটিকে ঝাঁপ দিতে দেখে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। তবে যুবতীটিকে বাঁচানো যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিস। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সম্পর্কিত সংবাদ