সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া-আহমদপুর শাখায় সারাদিনে মাত্র দু’জোড়া ট্রেন চলাচল করে। তাই নাকাল হতে হয় যাত্রীদের। কাটোয়া থেকে সকালে ট্রেন দু’টি ছাড়ে। সারাদিন আর কোনও গাড়ি থাকে না। ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে শুক্রবার কেতুগ্রামের পাঁচুন্দি স্টেশনে অনশনে বসলেন আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
Advertisement
তাঁদের দাবি, সারাদিনে সকাল ৮টা ২০ মিনিট ও ১০টা ৩২ মিনিটে দু’টি ট্রেন কাটোয়া স্টেশন থেকে ছাড়ে। আর আহমদপুর থেকেও সকাল ১০ টা ৪৫ মিনিট ও দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেন দু’টি ছাড়ে। সারাদিনে কমপক্ষে আরও ৬ জোড়া ট্রেন দিতে হবে। সংগঠনের সভাপতি দিলীপ মণ্ডল, সম্পাদক সুবীর সেন, হিমাদ্রী ঘোষ বলেন, আমরা রেলের বহু উচ্চ দপ্তরে আবেদন জানিয়েছি। তাতেও সুরাহা না মেলায় অনশনে বসেছি।
রেলসূত্রে জানা গিয়েছে, ১৯১৬ সালে ‘ম্যাকলিওড রাসেল কোম্পানি’ কাটোয়া থেকে আহমদপুর পর্যন্ত মোট ৫১ কিমি ন্যারোগেজ রেললাইন বসায়। তার ঠিক একবছর পর ওই লাইন দিয়ে ট্রেন যাতায়াত শুরু হয়। ২০১৮ সালের মে মাসে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হয়ে ট্রেন চলাচল শুরু হয়। তারপর সারাদিনে মাত্র এক জোড়া ট্রেন চলত। পরে যাত্রীদের দাবি মেনে দু’জোড়া ট্রেন চলাচল শুরু হয়।
আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, আমাদের দাবি, রামপুরহাট হাওড়া ও শিয়ালদহ শাখায় দু’জোড়া এবং রামপুরহাট-ব্যান্ডেল শাখায় ৪ জোড়া ট্রেন দিতে হবে।
অন্যদিকে শনিবার আবার কাটোয়া-আজিমগঞ্জ শাখায় টানা ৬ ঘণ্টার মেগা ব্লক হবে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিকের অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হওয়ার আশঙ্কা সাধারণ যাত্রীদের। জানা গিয়েছে, আজিমগঞ্জ-কাটোয়া শাখায় কাজিপাড়া ও চৌরিগাছা স্টেশনের মাঝে সাবওয়ের কাজ হবে। তার জন্য দিনভর বহু ট্রেন বাতিল থাকছে। এদিন আজিমগঞ্জ-কাটোয়া শাখায় কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার ৭টি, আজিমগঞ্জ থেকে কাটোয়া আসার ৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। আহমদপুর থেকে কাটোয়া আসার ১টি ট্রেন ও নিমতিতা থেকে কাটোয়া আসার দু’টি ট্রেন বাতিল থাকছে। এদিনও ওই একই শাখায় রামপুরহাট থেকে ১টি, আজিমগঞ্জ থেকে ১টি ও কাশিমবাজার থেকে ১টি ট্রেন বাতিল ছিল। পাশাপাশি এদিন থেকে ৩ মার্চ পর্যন্ত ব্যান্ডেল-কাটোয়া শাখায় কালনা ও ধাত্রীগ্রামে লাইনে কাজের জন্য ব্লক থাকবে। প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা করে ব্লক হবে। তবে সব ট্রেন বাতিল নয়, এই কাজের জন্য কাটোয়া ও ব্যান্ডেল থেকে মাত্র ১টি করে ট্রেন বাতিল করা হয়েছে।
কাটোয়ার স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য বলেন, আজিমগঞ্জ-কাটোয়া শাখায় শুধুমাত্র একদিনের জন্যই ব্লক ঘোষণা করা হয়েছে। ব্যান্ডেল-কাটোয়া শাখায় প্রতিদিন দু’টি গাড়ি বাতিল করে লাইনের কাজ করতে হতো। সেই ব্লকটা আরও চারদিন বাড়ানো হয়েছে।