Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের কামরাই শিশু পাচারের মাধ্যম, চলতি মাসেই ১৪ নাবালিকাকে উদ্ধার

ট্রেনের কামরাই শিশু পাচারের মাধ্যম, চলতি মাসেই ১৪ নাবালিকাকে উদ্ধার
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ট্রেনের কামরাই হয়ে উঠছে শিশুপাচারের মাধ্যম। কখনও সিনেমায় নামানোর নাম করে, কখনও মোটা মাইনের চাকরি দেওয়ার নামে গরিব মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে। কখনও ভিনরাজ্যে অনুষ্ঠান বাড়িতে নিয়ে গিয়ে নাচানো হচ্ছে। নাবালিকা পাচার কাণ্ডের তদন্তে নেমে সেই তথ্যই উ঩ঠে আসছে। নভেম্বর মাসে এখনও পর্যন্ত ১৪ জন নাবালিকাকে উদ্ধার করেছে পূর্ব রেলের আরপিএফ। বিষয়টি নিয়ে সতর্ক রেল। তবে আরপিএফের দাবি, তাঁদের সংখ্যা সীমিত। প্রতিটি যাত্রীর উপর নজর রাখা অসম্ভব। যা করতে পারেন সহযাত্রীরাই। তাই কোনও সহযাত্রীর আচরণ সন্দেহজনক হলেই রেলকে খবর দেওয়ার আ‌র্জি জানানো হচ্ছে। বিশেষ করে কোনও বড় গ্রুপ করে নাবালিকাদের নিয়ে যাওয়ার বিষয় নজরে এলেই যেন রেলকর্মী, আরপিএফকে জানানো হয়। যাতে কোনও নাবালিকা বিপদে না পড়ে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, পূর্ব রেলে চলতি মা঩সেই ১৪জন নাবালিকা উদ্ধারের ঘটনা ঘটেছে। আমরা কঠোর হাতে এর মোকাবিলা করব। যাত্রীরাও আমাদেরই পরিবারের অঙ্গ। তাই তাঁদের কাছেও আমরা আর্জি জানাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ