Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ত্রাণের জন্য মজুত বস্তাবন্দি চাল নষ্ট

ময়নাগুড়ির বার্নিশ সমবায় কৃষিজ বিপণন সমিতি লিমিটেডের অফিস চত্বরে ত্রাণের জন্য মজুত করা বস্তাবন্দি চাল পচে যাওয়া প্রশ্ন উঠেছে। একবছর আগে চালের বস্তা এসেছিল। সরকারি আধিকারিকদের গাফিলতির কারণেই ওই চাল বিলি করা হয়নি বলে অভিযোগ।

ত্রাণের জন্য মজুত বস্তাবন্দি চাল নষ্ট
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির বার্নিশ সমবায় কৃষিজ বিপণন সমিতি লিমিটেডের অফিস চত্বরে ত্রাণের জন্য মজুত করা বস্তাবন্দি চাল পচে যাওয়া প্রশ্ন উঠেছে। একবছর আগে চালের বস্তা এসেছিল। সরকারি আধিকারিকদের গাফিলতির কারণেই ওই চাল বিলি করা হয়নি বলে অভিযোগ। সমিতির কর্মকর্তাদের দাবি, চাল বিলি করার ব্যাপারে বিডিও অফিসে জানানো হয়েছিল। কিন্তু সেখান থেকে কোনও উত্তর আসেনি। 
Advertisement
ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, চাল নষ্ট হয়ে গিয়েছে আমার জানা নেই। চাল নষ্ট হয়ে থাকলে তার ভর্তুকি ওই সমিতিকে দিতে হবে। সমিতির কর্মী সজলকুমার বিশ্বাস বলেন, জিআর বণ্টনের ব্যাপারে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ব্লক কিংবা পুরসভা অফিস থেকে স্লিপ ইস্যু হলেই আমরা সেই চাল বিলি করতে পারি। কিন্তু কোনও স্লিপ নিয়ে কেউ আসেননি। চাল নষ্ট হয়ে যাওয়ার কারণে বাইরে রাখা হয়েছে। ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে চালের বস্তা এসেছিল। ময়নাগুড়ির বাসিন্দা অধীর বর্মন বলেন, আমরা দেখছি দীর্ঘদিন ধরে বারান্দায় চালের বাস্তাগুলি রাখাতেই চাল নষ্ট হয়ে গিয়েছে। এগুলি দুঃস্থদের দেওয়া হলে তাঁদের কিছুটা হলেও সুবিধা হতো।  
Advertisement
সম্পর্কিত সংবাদ