Bartaman Logo
১০ জুন, ২০২৬

ট্রেনের এসি কামরায় বসছে ‘এয়ার কার্টেন’

ট্রেনের এসি কামরায় বসছে ‘এয়ার কার্টেন’
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বারবার দরজা খোলা-বন্ধেও তাপমাত্রার হেরফের হবে না। সাশ্রয় হবে বিদ্যুৎ। দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এবার অত্যাধুনিক ‘এয়ার কার্টেন’ বসানোর পথে হাঁটতে চলেছে রেলমন্ত্রক।
Advertisement
প্রাথমিকভাবে অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। যার বাস্তবায়নের ভার দেওয়া হয়েছে নর্দার্ন রেলের উপর। ইতিমধ্যেই দিল্লি (হজরত নিজামুদ্দিন)- খাজুরাহো বন্দে ভারতে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার করেছে নর্দার্ন রেল। আর তাতে সাফল্যও এসেছে। এরপর জম্মু-শ্রীনগর বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনে এই ‘এয়ার কার্টেন’ ব্যবহার করা হবে। ইতিমধ্যেই এই ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। শুরু থেকেই এই প্রযুক্তির ব্যবহার করে প্রথম ‘স্লিপার’ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে।
ট্রেনের যে কোনও এসি কোচেই প্রবেশ-প্রস্থানের দরজা কখনওই একটানা বন্ধ রাখা সম্ভব হয় না। এর ফলে নষ্ট হয় ‘এনার্জি’ও। কারণ ‘কুলিং’ নষ্ট হতে থাকে। রেল সূত্রে জানানো হয়েছে, ‘এয়ার কার্টেন’ প্রধানত ওই শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসকে বেরিয়ে যাওয়া থেকে আটকে দেবে। দরজা যতবারই খোলা বা বন্ধ হোক না কেন, কোচের ভিতরের তাপমাত্রায় কার্যত কোনও হেরফের হবে না। এই কারণেই সংশ্লিষ্ট এসি কোচের কুলিংয়েও বিশেষ প্রভাব পড়বে না। কাশ্মীর ভ্যালিতে যেখানে অত্যন্ত ঠান্ডায় ট্রেন চালাতে হয়, সেখানে এই তাপমাত্রা ধরে রাখার পদ্ধতি অত্যন্ত কার্যকরী হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ