সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার গাজোলে জামতলা সংলগ্ন রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আব্দুল গাদ্দাফি (৪২)। তাঁর বাড়ি ভাইসপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এদিন রেললাইন দিয়ে ঘুরছিল। একটি ট্রেন এসে ধাক্কা দেয়। গাজোল রেল পুলিসের এক আধিকারিক বলেন, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নতদন্তে পাঠানো হয়েছে।



