সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার দুপুর ২টো নাগাদ বানারহাট ব্লকের রেডব্যাঙ্ক চা বাগানের রেলগেটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় যুবকের। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, দুপুরে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি প্যাসেঞ্জার ট্রেন চলে যাওয়ার পর দেখা যায় ওই যুবক মৃত অবস্থায় রেললাইনে পড়ে রয়েছেন। এরপরই খবর পেয়ে চলে আসে বানারহাট থানার পুলিস ও মাল জিআরপি। তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে।



