Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

ট্রেনের ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সামিম আখতার(২৭)। বাড়ি ভগবানগোলা থানার কালুখালিতে। গত শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডাবরা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে স্থানীয় এক ঠিকাদারের অধীনে রেলে ঠিকা শ্রমিকের কাজে মধ্যপ্রদেশে যান সামিম। ওইদিন রেল ট্রাকে কাজ করার সময় একটি ট্রেন আচমকা ওই ট্রাকে ঢুকে পড়ে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সামিমের। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক আসিফ ফারুক বলেন, রেল ট্রাকে কাজ চলাকালীন শ্রমিকদের নিরাপত্তার কোনও ব্যবস্থা ছিল না। ফলে কর্মরত শ্রমিকের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ