Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের ধাক্কায় মৃত ভাইরাল নীলগাই

ট্রেনের ধাক্কায় মৃত ভাইরাল নীলগাই
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: অবশেষে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ভাইরাল হওয়া বিলুপ্ত প্রায় নীলগাইটির। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সাদীনপুর স্টেশন ও লক্ষ্মীবাটি গ্রামের মাঝে রেললাইনের ধারে নীলগাইটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সেখানে পৌঁছান। বিকেলের দিকে জেসিবি দিয়ে মৃত নীলগাইটি তুলে রাস্তায় নিয়ে আসা হয়। এরপর ট্রাক্টরে চাপিয়ে রামপুরহাট-১ ব্লকের পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। বনদপ্তরের তুম্বনীর রেঞ্জার সৌমেন রায় বলেন, রাতের দিকে কোনও ট্রেনের ধাক্কায় নীলগাইটি মারা গিয়েছে। তার পিছনের দিকে আঘাত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 
Advertisement
দিন তিনেক আগে লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গল থেকে চলে আসা পূর্ণ বয়স্ক নীল গাইটিকে ছুটতে দেখেন নলহাটির জয়পুর ও মাধবপুর এলাকার বাসিন্দারা। সেই ছবি মোবাইলবন্দি করেন গ্রামবাসীরা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত মঙ্গলবার রামপুরহাটের দালান পাহাড়ি, বেলেবাড়ি এলাকায় গাইটিকে আবার দেখতে পান সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে রাতেই সেখানে যান বনদপ্তরের কর্মীরা। তাঁরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে খোঁজাখুঁজি করেন। তাঁরা পায়ের ছাপ দেখতে পেলেও নীলগাইটির খোঁজ পাননি। বুধবারও দপ্তরের তিন কর্মীকে আবার নীলগাইয়ের খোঁজে পাঠানো হয়। কিন্তু দিনভর তার দেখা মেলেনি। এই নীলগাইটিকে কেউ মেরে না ফেলে সেজন্য গ্রামবাসীদের সচেতন করা করেন বনকর্মীরা।  
সম্পর্কিত সংবাদ