সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার রাতে পুরাতন মালদহ শহরের স্থানীয় স্টেশন সংলগ্ন চিতরপুরে ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম পাখি মণ্ডল (৪২)। তাঁর বাড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কাউন্সিলার বাসন্তী রায় বলেন, রাতে ওই বধূ নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করছিল। সেই সময় দেখা যায় ট্রেন লাইনে পড়ে রয়েছেন। সেখান থেকে উদ্ধার করে মৌলপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মালদহ থানার পুলিস জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



