Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেনের ধাক্কায় বনগাঁয় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত ছাত্রের নাম সন্দীপ ঘোষ (১৬)। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ-রানাঘাট শাখায় বনগাঁ ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। বনগাঁ টাউন হল পাড়ার বাসিন্দা সন্দীপ প্রতিদিন বন্ধুদের সঙ্গে ঘুরতে যেত

ট্রেনের ধাক্কায় বনগাঁয় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত ছাত্রের নাম সন্দীপ ঘোষ (১৬)। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ-রানাঘাট শাখায় বনগাঁ ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। বনগাঁ টাউন হল পাড়ার বাসিন্দা সন্দীপ প্রতিদিন বন্ধুদের সঙ্গে ঘুরতে যেত। ওইদিন সন্ধ্যায় বনগাঁ ১ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় রেললাইন ধরে হাঁটছিল সন্দীপ ও তার এক বন্ধু। সেই সময় বনগাঁগামী আপ রানাঘাট লোকাল তাকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিস। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ