Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: খড়্গপুর শহরের নিমপুরা আরামবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম পি চিন্না রাও(৬২)। খড়্গপুর জিআরপি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রেললাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রেল পুলিস দেহটি উদ্ধার করে। পুলিসের অনুমান, রেললাইন পারাপারের সময় বৃদ্ধের মৃত্যু হয়েছে। একটি স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ