Bartaman Logo
২৭ মে, ২০২৬

তরঙ্গ নৃত্য

তরঙ্গ নৃত্য
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
পুনশ্চ নৃত্যকলা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান ‘তরঙ্গ’ সম্প্রতি জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল। নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তাঁর শিষ্যদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন দর্শক। ভরতনাট্যম এবং নাট্যশাস্ত্রের সমন্বয়ে নির্মিত চিত্রকল্পের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির গভীর রসসাধনের সার্থকতা প্রতিফলিত হয়েছে এই নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। অর্ণব বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল ওড়িশি নৃত্য এবং নন্দিতার সৃজনশীল পরিবেশনা সকলের ভালো লাগে। স্বস্তিক বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য এবং শঙ্কর নারায়ণ স্বামীর সঙ্গীতায়োজন যথাযথ সঙ্গত করেছে। নৃত্যে আত্রেয়ী দে, ঋতজা শীল, ঋতুরাই সাধুখাঁ নজর কাড়েন।
Advertisement
সম্পর্কিত সংবাদ