Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিরন্দাজিতে ব্রোঞ্জ সনেশের

তিরন্দাজিতে ব্রোঞ্জ সনেশের
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৪৫তম তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ শেষ হল। এদিন ওই খেলায় ৩০ মিটার জুনিয়র বিভাগে তৃতীয় হয়েছে গাজোলের সনেশ মুর্মু। তার বয়স ১৭ বছর। বাড়ি গাজোলে রানিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতে। সনেশের প্রশিক্ষক উজ্জ্বল সরকার বলেন, সনেশ খুবই প্রতিভাবান খেলোয়াড়। ব্রোঞ্জ পেয়ে গাজোলের মুখ উজ্জ্বল করল।
Advertisement
সম্পর্কিত সংবাদ