সংবাদদাতা, রামপুরহাট: ডাউন গুয়াহাটি-বেঙ্গালুরু সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন থেকে তিন নাবালককে উদ্ধার করল রামপুরহাট আরপিএফ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ধৃত ও নাবালকদের জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ধৃতের বিরুদ্ধে নাবালক পাচারের অভিযোগে মামলা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাঁইথিয়া জিআরপির ভারপ্রাপ্ত ওসি শামিম আলি। মঙ্গলবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিস হেফাজত মঞ্জুর করেছেন। উদ্ধার হওয়া নাবালকদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে বহরমপুর হোম পাঠানো হয়েছে।
Advertisement
রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে, সাপ্তাহিক গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসে তিন নাবালককে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে কাজ দেওয়ার নাম করে। আরপিএফ জওয়ানরা রামপুরহাট স্টেশনে ওই ট্রেনটিতে উঠে তল্লাশি শুরু করেন। তল্লাশিতে ডি ২ কামরা থেকে তিন নাবালককে উদ্ধারের পাশাপাশি তাদের সঙ্গে থাকা এক ব্যক্তিকে আটক করে। উদ্ধার হওয়া নাবালকদের বয়স ১৫ থেকে ১৭ এর মধ্যে। তিনজনেরই বাড়ি বিহারের চম্পারণের মাঝরিয়া এলাকায়। ধৃত ব্যক্তির বাড়িও সেখানে।
জিআরপি জানিয়েছে, নাবালকদের মোটা টাকা উপার্জনের টোপ দিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। যদিও জিজ্ঞাসাবাদে নাবালকরা বলেছে, তাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়। তাই এই দাদারা ভালো কাজ দেবে বলে নিয়ে যাচ্ছিল। স্থায়ী হলে মোটা টাকা বেতন পাব বলেছিল। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিল সেটা তারা বলতে পারেনি। নাবালকদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, হোম থেকে নাবালকদের এলাকার ‘সোশ্যাল ইনভেস্টিগেশন’ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সেই সঙ্গে সতর্ক করা হবে হবে নাবালক অবস্থায় যেন তাদের ছেলেমেয়েদের কাজে পাঠানো না হয়।