Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী

ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ‘আমাকে ক্ষমা করে দিস সবাই, আমি নিজের ২০ বছরের জীবনের কাছে হেরে গেলাম, গুড বাই’। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজ দিয়ে কলেজ যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী। মেয়ের খোঁজে পুলিসের দ্বারস্থ হয়েছে পরিবার। পুলিস জানিয়েছে, নিখোঁজ ছাত্রীর বাড়ি হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারি। তিনি ঝাড়খণ্ডের দুমকা ইঞ্জিনিয়ারিং‌ কলেজের ছাত্রী। রবিবার সকালে দুমকা যাওয়ার উদ্দেশে তিনি হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে রওনা দেন। কিন্তু ফারাক্কা ব্রিজে তাঁর ব্যাগ, মোবাইল ফোন ও টাকা সহ বিভিন্ন সরঞ্জাম মিলেছে। ফারাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিস নিখোঁজ ছাত্রীর বাবাকে ফোন করে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা বলেন, রবিবার সকালে কুলিক এক্সপ্রেস ধরে মেয়ে দুমকার উদ্দেশে রওনা দেয়। রামপুরহাট স্টেশনে নেমে অন্য ট্রেন ধরে দুমকা যাওয়ার কথা।‌ মালদহ টাউন স্টেশনে ঢোকার আগে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলে। তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। ফারাক্কা ব্রিজে পাওয়া গিয়েছে ব্যাগ, মোবাইল ও টাকা সহ অন্যান্য সরঞ্জাম। স্থানীয় এক ব্যক্তি সেই সব জিনিস এনটিপিসি ফাঁড়িতে জমা দিয়েছেন। আমরা খুবই উদ্বেগে আছি। হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, নিখোঁজের অভিযোগ হয়েছে। ফারাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ