সংবাদদাতা, ডোমকল: ট্রেনে থেকে পড়ে মৃত্যু হল ডোমকলের রাজমিস্ত্রির এক ঠিকাদারের। মৃতের নাম মিনারুল ইসলাম(৪০)। তাঁর বাড়ি ডোমকলের বানিয়াখালি মোল্লাপাড়ায়। সোমবার বিকেলে নদীয়ার কল্যাণী সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটেছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরে মিনারুল সাহেব কলকাতা সহ বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির ঠিকাদারির কাজ করতেন। সোমবার সকালে তিনি উত্তর ২৪পরগনার হাসনাবাদ যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। কল্যাণী এলাকায় ট্রেন থেকে পড়ে তিনি গুরুতর জখম হন। রেলপুলিস উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে রেলপুলিস তাঁর বাড়িতে মৃত্যুর খবর দেয়।
মৃতের স্ত্রী মর্জিনা বিবি বলেন, আমার স্বামী ঠিকাদারের কাজ করেন। তার সঙ্গে আরও তিনজন হাসনাবাদ যাচ্ছিল। তবে তাঁরা ট্রেনের অন্য কামরায় ছিল। সন্ধ্যার সময় রেলপুলিস ফোন করে খবর দেয় আমার স্বামী ট্রেন থেকে পড়ে মারা গিয়েছে।