সংবাদদাতা, হলদিবাড়ি: ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি এলাকায়। শিলিগুড়ি থেকে হলদিবাড়িগামী লোকাল ট্রেনে চেপে মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন সুধারানি (৬১)। সেই সময় কাশিয়াবাড়িতে চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে পৌঁছয় রেল পুলিস। সেখান থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।



