সংবাদদাতা, নাগরাকাটা: চলন্ত ট্রেন থেকে পড়ে জখম হলেন এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি রেল গেট সংলগ্ন এলাকায়। সকাল ৮টা নাগাদ ঘটনাস্থল থেকে জখমকে উদ্ধার করে বিন্নাগুড়ি পুলিস ফাঁড়ির অধিকারিক ও রেল পুলিস। নিয়ে আসা হয় বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় মাল সুপারস্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। জখমের ব্যক্তির নাম উত্তম দাস। তিনি অসমের পাথরঘাটের বাসিন্দা।



