সংবাদদাতা, নবদ্বীপ: আপ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ট্রেন থেকে এক প্রৌঢ়কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল আরপিএফ ও জিআরপি কর্মীরা। সোমবার সকালে ওই প্রৌঢ়কে অচৈতন্য অবস্থায় আপ ট্রেনের পাঁচ নম্বর বগি থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেশনের আরপিএফ এবং জিআরপি কর্মীরা। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। এরপর ওই প্রৌঢ়কে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রেল পুলিস সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই প্রৌঢ় একজন ভিক্ষুক ছিলেন। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।



