সংবাদদাতা, কালনা: স্বামীর সঙ্গে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম সঞ্চারিণী দাস(২৪)। বাড়ি কাটোয়ার বাঁশতলা এলাকায়। বৃহস্পতিবার রাতে সমুদ্রগড়-কালীনগর স্টেশনের মাঝে তাঁর দেহ উদ্ধার হয়। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। পরে মৃতার দেহ পরিবারের হাতে তুলে দেয় জিআরপি।
Advertisement
মৃতার স্বামী চন্দ্রকান্ত দাস বলেন, মেয়ের পড়াশোনা নিয়ে বুধবার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরই স্ত্রী বিকেল নাগাদ বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও স্ত্রী বাড়ি না ফেরায় চারিদিকে খোঁজ শুরু করি। বৃহস্পতিবার কালনা জিআরপির কাছ থেকে জানতে পারি সমুদ্রগড়-কালীনগর স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। আমরা গিয়ে সঞ্চারিণীর মৃতদেহ শনাক্ত করি। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে বলে স্থানীয় সূত্রে জানতে পারি। সামান্য অশান্তির কারণে এমন করবে ভাবতেই পারিনি।



