Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অসীম সরকার (৩২)। বাড়ি আমবাড়ি এলাকায়। ছটপুজো উপলক্ষ্যে জলপাইগুড়ির সরকারপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। আচমকা ট্রেন এসে পড়ে। লাইন থেকে নামার আগেই ৫ নম্বর গুমটির কাছে দুর্ঘটনা ঘটে যায়। মৃতের জামাইবাবু দিলীপ বৈদ্য বলেন, সন্ধ্যায় হলদিবাড়ি থেকে শিলিগুড়ির দিকে যাওয়া লোকাল ট্রেনে কাটা পড়েন শ্যালক। ছেলে-মেয়েকে নিয়ে তিনি ছটপুজোয় এসেছিলেন। এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি, শ্যালক নাকি রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আচমকা ট্রেন এসে পড়ায় লাইন থেকে নামার মতো সুযোগ পাননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ