Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনে কাটা পড়ে স্টেশনে মৃত্যু  

ট্রেনে কাটা পড়ে স্টেশনে মৃত্যু
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে বিপত্তি! ট্রেন থেকে পড়ে মৃত্যু হল বিহারের এক যুবকের। মৃত যুবকের নাম মহম্মদ ওয়াসিম (৪০)। বাড়ি বিহারের লাভা এলাকার পরাণপুর থানার রামচরণপুরে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে আপ মালদহ-কাটিহার প্যাসেঞ্জার ট্রেন হরিশ্চন্দ্রপুর ঢোকার মুখে দুই নম্বর প্লাটফর্মে ওই যুবক হঠাৎ পড়ে যান। এরপরই ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি হরিশ্চন্দ্রপুর‌ রেল স্টেশনে ঢোকার মুখে ওই যুবক দরজায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যান। এবং ট্রেনের চাকা তার দুই পায়ের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। রেল পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ