Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনে কাটা পড়ে ঠিকাশ্রমিকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ঠিকাশ্রমিকের মৃত্যু
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার বিকেলে বালিচক স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক ঠিকাশ্রমিকের মৃত্যু হয়। মৃতের নাম বিশ্বনাথ সিং(৫৭)। বাড়ি খড়্গপুর লোকাল থানার মাদপুর এলাকায়। মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় জিআরপি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই ঠিকাশ্রমিক রেললা‌঩ইন রং করার কাজ করছিলেন। হায়দরাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ