নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ব্যস্ত সময়ে প্যাসেঞ্জার ট্রেন দেরিতে আসায় দুর্গাপুর স্টেশনে ক্ষোভ ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বর্ধমান থেকে আসানসোল অভিমুখে আসা একটি মেমু প্যাসেঞ্জার ট্রেন প্রায় ৫০ মিনিট দেরিতে দুর্গাপুর স্টেশন ঢোকে। দুর্গাপুর স্টেশনে ঢোকার আগে রাজবাঁধ স্টেশনে ৬৩৫০৯ প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে ছিল। ট্রেনের চাকার যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে। তা মেরামত করতে ১৫ মিনিট সময় লাগে। যার জেরে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়।



