Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনে ৫১৬ বোতল কাফ সিরাপ উদ্ধার

ট্রেনে ৫১৬ বোতল কাফ সিরাপ উদ্ধার
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: ফের ট্রেনে করে কাফ সিরাপ পাচারের চেষ্টা বালুরঘাটে। জিআরপি থানার চেষ্টায় উদ্ধার হয়েছে প্রায় ৫১৬ বোতল সিরাপ। গত শুক্রবারই বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস থেকে ৪৬০ বোতল কাফ সিরাপ উদ্ধার করেছিল পুলিস। বুধবার একই ট্রেন থেকে কাফ সিরাপ উদ্ধার হওয়ায় চিন্তা বাড়ছে পুলিসের। এবারও ঘটনাস্থল এক। গঙ্গারামপুর ও রামপুরের মধ্যবর্তী জায়গায় চলন্ত ট্রেন থেকে ওই কাফ সিরাফ উদ্ধার হয়। পুলিসের অনুমান, সড়কপথে পুলিসের কড়াকড়ি বেড়েছে। ফলে ট্রেনে পাচার বাড়ছে। 
Advertisement
বালুরঘাট জিআরপি থানার ওসি দিলীপ মাহাত বলেন, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস থেকে কাফ সিরাপ উদ্ধার হয়েছে। কোথা থেকে সিরাপ আসছে  খতিয়ে দেখা হচ্ছে। 
পুলিস সূত্রে খবর, কলকাতা থেকে ট্রেনে চেপেছিল ওই পাচারকারীরা। চারটি ব্যাগে ভরে কাফ সিরাপ দক্ষিণ দিনাজপুর জেলায় এনে বাংলাদেশে পাচার করার কথা ছিল। বালুরঘাটে ঢোকার আগেই ট্রেনে সন্দেহজনক ব্যাগ দেখতে পায় পুলিস। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে কাফ সিরাপ। এদিকে পুলিসকে দেখে জেনারেল কামরায় ভিড়ে মিশে যায় পাচারকারীরা। 
তবে পুলিসের অনুমান, রামপুর স্টেশনে ওই কাফ সিরাপ নামানোর পরিকল্পনা ছিল। সেখান থেকে পতিরাম হয়ে কুমারগঞ্জ, হিলি দিয়ে পাচারের পরিকল্পনা ছিল। সম্প্রতি পতিরামে অটোয় কাফ সিরাপ পাচার করতে গিয়ে ধরা পড়ে দুই পাচারকারী। এদিকে পতিরামে একাধিকবার সিরাপ উদ্ধার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দূরপাল্লার বাসেই পাচার চলছিল। পুলিস সড়কপথে কড়া নজরদারি চালানোয় এবার ট্রেনের রুট বেছে নিচ্ছে পাচারকারীরা।
সম্পর্কিত সংবাদ