Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের ‘প্রাসাদের’ আকাশসীমায় সন্দেহজনক উড়ান, মোতায়েন এফ-১৬

ট্রাম্পের ‘প্রাসাদের’ আকাশসীমায় সন্দেহজনক উড়ান, মোতায়েন এফ-১৬
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফ্লোরিডা, ২ মার্চ: ফ্লোরিডার পাম বিচের ‘মার-এ-লাগো’ রিসর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদভবন। তার ত্রিসীমানায় ঘেঁসার অনুমতিও নেই সাধারণ কোনও বিমানের। কিন্তু ‘সুরক্ষিত’ সেই আকাশসীমায় ধরা পড়ল বিমানের ‘সন্দেহজনক’ চক্কর কাটার ঘটনা। মাত্র দু’ঘণ্টার ব্যবধানে তিন তিন বার! এই এলাকার আকাশসীমার নিরাপত্তার দায়িত্বে নর্থ আমেরিকান অ্যারোস্পেশ ডিফেন্স ফোর্স (এনওআরএডি)। বিষয়টি নজরে আসার পরই ব্যবস্থা নেয় তারা। যার ফলে বেআইনিভাবে ঢুকে পড়া ওই তিনটি যাত্রিবাহী বিমান এলাকা ছাড়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। যার জেরে আরও আঁটসাঁট করা হয়েছে গোটা এলাকার নিরাপত্তা। এমনকী মোতায়েন করা হয়েছে এফ-১৬ যুদ্ধবিমানও।
Advertisement
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাম বিচে এলাকায় বিমানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা এই প্রথম নয়। গত কয়েক সপ্তাহে আরও এমন ঘটনা সামনে আসে। এমনকী ট্রাম্প যখন মার-এ-লাগো রিসর্টে ছিলেন, তখনও এমন ঘটনা ঘটেছিল। গত ১৫ ফেব্রুয়ারি দু’বার এবং ১৭ ফেব্রুয়ারি একবার এমন ঘটনা নথিভুক্ত হয়েছে। এক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থাও নেয় এনওআরএডি। যদিও এনিয়ে সরকারিভাবে এখনও কিছু প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শুরু হয়েছে তদন্ত। ভুল করে বিমানগুলি এই আকাশসীমায় ঢুকে পড়েছিল, নাকি অন্য কোনও বিষয় রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ