Bartaman Logo
১০ জুন, ২০২৬

ট্রেলারে ধাক্কা বাস ও বাইকের, মৃত ৬

ট্রেলারে ধাক্কা বাস ও বাইকের, মৃত ৬
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভোপাল: মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। একটি ট্রেলারকে সজোরে ধাক্কা মারে একটি মোটরবাইক ও বেসরকারি বাস। সংঘর্ষে ছ’জনের মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত ১৬ জন জখম। শুক্রবার সকালে ইন্দোরের মৌ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, রাস্তার একটি ঢালে নামতে গিয়ে মানপুর এলাকার কাছে বাইক ও বাস একসঙ্গে ট্রেলারে ধাক্কা মারে। এর জেরে মোটর সাইকেলের চালক ও আরোহী দু’জনেই ঘটনাস্থলে প্রাণ হারান। অন্যদিকে বাসযাত্রী দুই মহিলাও ঘটনাস্থলে মারা যান। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দুই মহিলার মৃত্যু হয়। গ্রামীণ ইন্দোরের অতিরিক্ত পুলিস সুপার রূপেশ দ্বিবেদী বলেন, ১৬ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে, বাসযাত্রীরা উজ্জয়িনীর মহাকাল মন্দির দর্শনের পর কর্ণাটকের বেলগামে ফিরছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। মৃত মহিলারা কর্ণাটকের বাসিন্দা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ