Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু

ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল ব্লকের শাহজাদপুর গ্রামে ট্রাক্টরের নীচে চাপা পড়ে এক বালকের মৃত্যু হয়েছে। আরও দুই বালক প্রাণে বেঁচে গিয়েছে। তারা সুস্থ রয়েছে। 
Advertisement
মৃত নাবালকের বাড়ি খৈরদৈহিল গ্রামে। শুক্রবার দুপুরে গ্রামে কয়েকজন বালক খেলছিল। তাদের পাশ দিয়ে একটি ট্রাক্টর জমি চাষ করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এক বালক ট্রাক্টরের নীচে চাপা পড়ে যায়। তাকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। গাজোল থানার পুলিস জানিয়েছে, এক বালকের মৃত্যুর মামলা রুজু করে আইনি পদক্ষেপ করা হবে।
সম্পর্কিত সংবাদ