Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধার। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারভাঙ্গা এলাকায়।পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম সুমতি পাসওয়ান (৬২)

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধার। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারভাঙ্গা এলাকায়।পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম সুমতি পাসওয়ান (৬২)। তাঁর বাড়ি ভালুকা বাজার দ্বারভাঙ্গা এলাকায়। তিনি রেশন সামগ্রী আনার জন্য দোকানে যাচ্ছিলেন। ঢালাই মোড়ের দিক থেকে আসা ইট ভর্তি একটি ট্রাক্টর  ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। তখন পায়ের উপর দিয়ে ট্রাক্টরটি চলে যায়। স্থানীয়রা ছুটে এসে সুমতিকে উদ্ধার করে মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসক মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। ভালুকা ফাঁড়ির পুলিস ট্রাক্টরটি থানায় নিয়ে যায়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ট্রাক্টরটি আটক করে মামলা রুজু করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ