সংবাদদাতা, পতিরাম: ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম প্রফুল্লচন্দ্র বর্মন (৬৯)। বাড়ি কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রাম পঞ্চায়েতের খরাইলে। তিনি বাউলে পানের দোকান করেন। শনিবার রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাইকে থাকা আরও একজন আহত হয়েছেন। রাতে হাসপাতালে আনার জন্য কোনও গাড়ি না থাকায় বাড়িতেই ছিলেন জখম বৃদ্ধ। রবিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



