Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাক্টরের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

ট্রাক্টরের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: শুক্রবার দুপুরে সোনামুখীর চুনপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। মৃত সুভাষচন্দ্র রায়গুপ্ত(৫৫) সোনামুখীর ভগবানপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিস জানিয়েছে, পেশায় মনিহারি সামগ্রী বিক্রেতা সুভাষবাবু এদিন সকালে সোনামুখী বাজারে গিয়েছিলেন। বেলা  সাড়ে ১১টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। চুনপাড়ায় পিছন থেকে একটি ট্রাক্টর এসে তাঁর বাইকে ধাক্কা মারে। বাইক সহ সুভাষবাবু রাস্তায় ছিটকে পড়েন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ