সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহীর। মৃতের নাম রাকেশ রওশন(৩০)। তাঁর বাড়ি জলঙ্গির তিনগাছতলায়। বুধবার সকালে সাদিখাঁরদিয়াড় এলাকার ষষ্ঠীতলায় ওভারটেক করার সময় ট্রাক্টরের চাকায় পড়ে পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় জলঙ্গি থানার পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে ,ওই যুবক এদিন বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিল। একটি গাড়িকে ওভারটেক করার সময় ট্রাক্টরের চাকার তলায় পড়ে যায়। তাতেই পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।



