Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের

ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুর শহরের থিগুর এলাকায় ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। মৃতের নাম প্রদীপ চক্রবর্তী (৫১)। বাড়ি শহরের ১০ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সকালে মাঠে চাষের কাজে ট্রাক্টর নিয়ে বেরিয়েছিলেন প্রদীপবাবু। থিগুর এলাকায় জমি চাষ করে রাস্তায় উঠতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। ট্রাক্টরে চাপা পড়ে যান চালক। স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরের নীচ থেকে চালককে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জখম চালককে মৃত বলে জানান। বংশীহারি থানার পুলিস ট্রাক্টরটি থানায় নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বংশীহারি থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ