সংবাদদাতা, পতিরাম: চাষ করে বাড়ি ফেরার পথে পুকুরে উল্টে গেল ট্রাক্টর। ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে সুশীল পাল (৪৮) নামে এক ব্যক্তির। বাড়ি পতিরামের সেওয়া এলাকায়। সুশীল নতুন ট্রাক্টর নিয়ে চাষের কাজে গিয়েছিলেন। ফেরার পথে পতিরামের কৃষ্ণনগরে একটি পুকুরে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। পতিরাম থানার পুলিস দেহ উদ্ধার করে।



