সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থানার জামডাঙ্গি এলাকায় ঘন কুয়াশায় নয়ানজুলিতে ট্রাক্টর উল্টে মৃত্যু হল দুজনের। মৃতদের নাম মোসাকুল ইসলাম (১৫) ও আলামিন আলি (১৮)। বাড়ি গঙ্গারামপুর থানার নেহেম্বা গ্রামে। মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থেকে ট্রাক্টর মেরামত করে মোসাকুলকে নিয়ে বাড়ি ফিরছিলেন আলামিন। রাতে ঘন কুয়াশায় রাস্তা ঠিকমতো দেখতে না পাওয়াতেই এই পথ দুর্ঘটনা বলে স্থানীয়রা জানিয়েছেন।
Advertisement
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি নয়ানজুলিতে পড়ে যায়। ট্রাক্টরের নীচে চাপা পড়ে চালক সহ কিশোর। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারে নামেন।



