Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাক্টরে ধাক্কা লরির, আশঙ্কাজনক চালক

জাতীয় সড়ক পার হতে গিয়ে ট্রাক্টরে ধাক্কা লরির। ঘটনায় আশঙ্কাজনক ট্রাক্টর চালক। দুই কিমি তাড়া করে আটক মালবোঝাই লরি। শনিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায়।

ট্রাক্টরে ধাক্কা লরির, আশঙ্কাজনক চালক
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: জাতীয় সড়ক পার হতে গিয়ে ট্রাক্টরে ধাক্কা লরির। ঘটনায় আশঙ্কাজনক ট্রাক্টর চালক। দুই কিমি তাড়া করে আটক মালবোঝাই লরি। শনিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায়। ট্রাক্টর চালকের নাম হাসিরুদ্দিন সরকার। বাড়ি বিধিবাড়ি এলাকায়। ট্রাক্টরটি জাতীয় সড়ক লাগোয়া ইটভাটায় মাটি খালি করে জাতীয় সড়ক পার হচ্ছিল। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা মারে রায়গঞ্জমুখী লরি। এরপর ধাক্কা মেরে লরিটি চম্পট দেয়। পুলিস লরিটিকে ২ কিমি তাড়া করে চৌরঙ্গী মোড়ে আটকায়। লরিচালককে আটক করেছে পুলিস। স্থানীয়রা ট্রাক্টর চালককে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে হাসিরুদ্দিনকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ