Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিস জানিয়েছে, মৃতের নাম নবীর হোসেন (৪০)। এদিন তিনি জামালদহ থেকে রাজ্যসড়ক ধরে মাথাভাঙার দিকে আসছিলেন। মাঝিরবাড়ি এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম বাইক আরোহীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শ্যামল সাহা বলেন, একটি পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিতাই এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ