Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রত্যাবর্তন স্মরণীয় করতে চায় তুরস্ক

হাকান সুকুর, হাসান সাসদের মনে আছে নিশ্চয়ই। ২০০২ বিশ্বকাপের কালো ঘোড়া তুরস্ক। সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হারলেও তাদের লড়াইকে কুর্নিশ করেছিল বিশ্ব ফুটবল।

প্রত্যাবর্তন স্মরণীয় করতে চায় তুরস্ক
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভ্যাঙ্কুভার: হাকান সুকুর, হাসান সাসদের মনে আছে নিশ্চয়ই। ২০০২ বিশ্বকাপের কালো ঘোড়া তুরস্ক। সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হারলেও তাদের লড়াইকে কুর্নিশ করেছিল বিশ্ব ফুটবল। ২৪ বছর পর ফের বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে তুরস্ক। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ন’টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভিনসেঞ্জো মনতেল্লার দল ফিফা র‌্যাংকিংয়ে ২২ নম্বরে রয়েছে। রিয়াল মাদ্রিদের উইং-হাফ আর্দা গুলের অন্যতম বড় ভরসা। তবে তুরস্ককে চ্যালেঞ্জ জানাতে তৈরি অস্ট্রেলিয়া। কাতার বিশ্বকাপে ডেনমার্ক ও তিউনিশিয়াকে হারায় স্যার ডনের দেশ। গ্রুপ ‘ডি’তে তুরস্ককে টেক্কা দিতে পারলে অনেকটাই অক্সিজেন পাবে অস্ট্রেলিয়া।

Advertisement

গ্রুপ ‘ই’তে আইভরি কোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর। সোমবার ভারতীয় সময় ভোর সাড়ে চারটেয় ম্যাচ শুরু। তবে ম্যাচের আগেই ক্ষুব্ধ দিদিয়ের দ্রোগবার দেশ। আইভরি কোস্ট সমর্থকেদের আমেরিকায় প্রবেশের অনুমতি দেয়নি মার্কিন প্রশাসন। অন্যদিকে, ইকুয়েডর রক্ষণ বেশ শক্তিশালী। বিশ্বকাপের বাছাই পর্বে শেষ ১০ টি ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। এই গ্রুপে অন্যতম ফেভারিট জার্মানি। সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় সুইডেনের সামনে তিউনিশিয়া। হেনরিক লারসেনের দেশ পাওয়ার ফুটবলে বাজিমাত করতে চায়। কোচ গ্রাহাম পটার চ্যালেঞ্জ নিতে তৈরি। আর্সেনালের ভিক্টর গায়কেরেস আপফ্রন্টে বড় ভরসা।

Advertisement
সম্পর্কিত সংবাদ