সংবাদদাতা, মায়াপুর: নবদ্বীপের তেঘরিপাড়া বাজারে দেখা মিলছে প্রায় দেড়-দুই ফুট উচ্চতার টার্কির। শহরের কোনও বাজারে এই প্রথম টার্কি দেখতে পাওয়া গেল। এই পাখি দেখতে কৌতূহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ এটিকে সাদা ময়ূর ভেবেও ভুল করেন। যদিও সাধারণ ব্রয়লার মুরগির তুলনায় টার্কির দাম বেশি হওয়ায় দিনের শেষে তা কিনলেন না কেউই।



