Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু, ঘনাচ্ছে রহস্য

পুলিশের সর্বোচ্চ আধিকারিকের রহস্যমৃত্যু ত্রিপুরায়। সোমবার ত্রিপুরার ডিজিপি তথা মহানির্দেশক অনুরাগ ধনকরের মৃতদেহ উদ্ধার করা হল তাঁরই কার্যালয় থেকে।

ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু, ঘনাচ্ছে রহস্য
  • ২০ জুলাই, ২০২৬ ১৪:৩৪
Prefer us on Google

আগরতলা, ২০ জুলাই: পুলিশের সর্বোচ্চ আধিকারিকের রহস্যমৃত্যু ত্রিপুরায়। সোমবার ত্রিপুরার ডিজিপি তথা মহানির্দেশক অনুরাগ ধনকরের মৃতদেহ উদ্ধার করা হল তাঁরই কার্যালয় থেকে। পুলিশের প্রাথমিক অনুমান তিনি নিজের সরকারি সার্ভিস বন্দুক ব্যবহার করেই আত্মঘাতী হয়েছেন। তার অচৈতন্য দেহ উদ্ধার করে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪০ মিনিট ধরে সিপিআরসহ বিভিন্নভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত দুপুর ১২টা ৪৮ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার অনুরাগ ধানকর ২০২৫ সালের মে মাসে ত্রিপুরার ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাতেও গুরুদ্বায়িত্ব সামলেছেন। একাধিক উচ্চ পর্যায়ের মামলার তদন্তের নেতৃত্ব দিয়েছেন অনুরাগ। তাঁর এই আকস্মিক রহস্য মৃত্যুতে ত্রিপুরা পুলিশ, প্রশাসন এবং সরকারি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ