Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে তৃণমূলের ভোট-বৈঠক

বিধানসভা ভোটের আগে এবার তৃণমূল কর্মীদের পাড়ায় পাড়ায় কমিটি গড়ার ডাক দিলেন বারুইপুর পূর্ব ও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক তথা মন্ত্রী দিলীপ মণ্ডল।

বারুইপুরে তৃণমূলের ভোট-বৈঠক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বিধানসভা ভোটের আগে এবার তৃণমূল কর্মীদের পাড়ায় পাড়ায় কমিটি গড়ার ডাক দিলেন বারুইপুর পূর্ব ও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক তথা মন্ত্রী দিলীপ মণ্ডল। শুক্রবার বারুইপুর পূর্ব বিধানসভার সমস্ত অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠকে বসেন তিনি। ছিলেন সাংসদ সায়নী ঘোষ, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী প্রমুখ। এদিন, মন্ত্রী বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে সেখানকার শক্তি ও দুর্বলতা বুঝে নেন। মন্ত্রী নির্দেশ দেন, বুথ কমিটির পাশাপাশি প্রতি পাড়ায় আলাদা কমিটি করে কর্মীদের ভোট যুদ্ধে নামতে হবে।

Advertisement

এদিনের সভা থেকে চম্পাহাটি পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন উপপ্রধান রাজু দাস ও সিপিএম নেতা রাহুল সর্দার তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন মন্ত্রী দিলীপ মণ্ডল। অন্যদিকে, কুলতলির জালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত এলাকায় সিপিএম, বিজেপি থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতেও দলীয় পতাকা তুলে দেন বিধায়ক গণেশ মন্ডল।

Advertisement
সম্পর্কিত সংবাদ