সংবাদদাতা, তারকেশ্বর: তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে হামলা চালিয়ে এক তৃণমূল কর্মীকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বর বিধানসভার পিয়াসাড়া এলাকায়। গুরুতর জখম হয়েছেন সঞ্জয় রায় নামে এক তৃণমূল কর্মী। অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে।

আক্রান্তের দাবি, রবিবার পিয়াসাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে ছিলাম। স্থানীয় দুষ্কৃতী ও এক নেতা সহ কয়েকজন দুষ্কৃতী ক্যাম্পে হামলা চালায়। ক্যাম্পে থাকা বেশ কয়েকজনকে মারধর, ক্যাম্প ভাঙচুর করে। বিকেলে ফের হামলা চালায় তারা। মেরে আমার পা ভেঙে দেওয়া হয়। যারা হামলা চালিয়েছিল তাদের আশ্রয় দিয়ে রেখেছে এলাকার তৃণমূল নেতা শেখ সইদুল মোল্লা। সইদুল মোল্লার নেতৃত্বে এই সব দুষ্কৃতীরা এলাকা ভীত সন্ত্রস্ত করে রাখে।
সইদুল মোল্লার দাবি, কাউকেই মারধর করা হয়নি মিথ্যে অভিযোগ করা হচ্ছে। যাদের নামে অভিযোগ করা হচ্ছে, তারা তৃণমূলের সক্রিয় কর্মী। বিধায়ক রামেন্দু সিংহরায় তৃণমূলের গোষ্ঠী তৈরি করে রেখেছে, যার জন্য এত ঝামেলার সৃষ্টি হচ্ছে।
তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংরায় জানান, দলের ঘোষিত এসআইআর সহায়তা ক্যাম্পে দুষ্কৃতী হামলার জেরে তৃণমূলের সক্রিয় কর্মী সঞ্জয় পা ভেঙে বেসরকারি হাসপাতালে ভর্তি। দলের কেউ যদি দুষ্কৃতীদের আশ্রয় দেয় দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হামলার ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরা তৃণমূল দলের কর্মী নয়, এলাকার দুষ্কৃতী।