Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘উন্নয়নের পক্ষে, বিভাজনের বিরুদ্ধে’ শেষ রবিবার প্রচারে ঝড় তৃণমূলের যীশুর

বিধানসভা নির্বাচনের আগে শেষ রবিবারে চাকদহ কেন্দ্রে জোরকদমে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহ (যীশু)।

‘উন্নয়নের পক্ষে, বিভাজনের বিরুদ্ধে’ শেষ রবিবার প্রচারে ঝড় তৃণমূলের যীশুর
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: বিধানসভা নির্বাচনের আগে শেষ রবিবারে চাকদহ কেন্দ্রে জোরকদমে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহ (যীশু)। উন্নয়ন ও বিগত দিনের কাজকে সামনে রেখে এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বার্তা নিয়ে এদিন ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করেন তিনি। সকালে নিজের পাড়ায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। এরপর দুপুরের দিকে চাকদহ চৌমাথা থেকে থানার মোড় পর্যন্ত একটি বড় মিছিলের আয়োজন করা হয়। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের চাকদহ বিধানসভার নির্বাচনি কমিটির চেয়ারম্যান শংকর সিংহ প্রমুখ। প্রবল গরমকে উপেক্ষা করেও বহু মানুষ রাস্তায় নেমে মিছিলে শামিল হন। মুহুর্মুহু ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এগিয়ে চলে মিছিল। প্রচারে প্রার্থী বলেন, গত পাঁচ বছরে চাকদহের মানুষ বিধায়ককে পায়নি। তাদের সুবিধা ও অসুবিধা তৃণমূল সরকার দেখেছে। তাই সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে জেতার ব্যাপারে আমরা ১০০ শতাংশ আশাবাদী। অন্যদিকে, বিজেপিও জোরকদমে এদিন প্রচার সেরেছে চাকদহ ব্লক এলাকায়। এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষের সমর্থনে মিছিল হয় বালিয়া বাজার থেকে চাকদহ চৌরাস্তা পর্যন্ত। সুকান্তবাবু বলেন, আমাদের যিনি প্রার্থী, তিনি এখানকার গতবারের বিধায়ক। তৃণমূলের প্রার্থীও গতবার প্রার্থী ছিলেন। কিন্তু তিনি বিজেপির কাছে হেরে যাওয়ার পর এলাকায় অত্যাচার হয়েছে। মানুষ তা দেখেছে। তাই এবার গণতান্ত্রিকভাবে তৃণমূলকে শিক্ষা দেবে মানুষ।  নিজস্ব চিত্র 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ