Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সাট্টার আসর থেকে ধৃত তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ

বারুইপুরের শাজাহান রোডে একটি ঘরে চলছিল সাট্টার আসর। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বারুইপুর থানার পুলিশ সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করল ২২ জন জুয়ারিকে।

সাট্টার আসর থেকে ধৃত তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের শাজাহান রোডে একটি ঘরে চলছিল সাট্টার আসর। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বারুইপুর থানার পুলিশ সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করল ২২ জন জুয়ারিকে। এর মধ্যে আছেন ভাঙর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ভাঙর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শাজাহান মোল্লা। তিনি ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক সৌকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ট।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৫১ হাজারের বেশি টাকা, ২৫টি দামি মোবাইল। ধৃত তৃণমূল নেতার আরও একটি বাড়ি আছে বারুইপুরের খাসমল্লিকে। বাকি অভিযুক্তদের বাড়ি কলকাতা পুলিশ থানা এলাকা, ভাঙর, বকুলতলা, নরেন্দ্রপুর, মথুরাপুর ও বারুইপুর থানা এলাকায়। 
এদিকে, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় বাসিন্দাদের ভূরি ভূরি অভিযোগ আছে। তোলাবাজি, ভয় দেখানো সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ