Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুরে পুলিশকর্মীকে হেনস্তা, ধৃত তৃণমূল কর্মী

পুলিশ কনস্টেবলকে হেনস্তা করার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটর পুলিশ। বুধবার তাঁকে আদালতে পেশও করা হয়।

শ্রীরামপুরে পুলিশকর্মীকে হেনস্তা, ধৃত তৃণমূল কর্মী
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুলিশ কনস্টেবলকে হেনস্তা করার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটর পুলিশ। বুধবার তাঁকে আদালতে পেশও করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারক ওই ব্যক্তিকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রবিউল শেখ। তিনি শ্রীরামপুরের বাসিন্দা।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় এক টোটোচালকের সঙ্গে আইন ভাঙার অভিযোগ নিয়ে বচসা হয় এক পুলিশকর্মীর। ওই টোটোচালক বাঙ্গিহাটির কাছে দিল্লি রোডে উঠতে গিয়ে নিয়ম ভেঙেছিলেন বলে পুলিশের অভিযোগ। সমস্যা মেটাতে রবিউল শেখকে ফোন করেন ওই টোটোচালক। এরপরেই ঘটনাস্থলে এসে পুলিশকর্মীর উপরে হম্বিতম্বি শুরু করেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, বচসা তীব্র হয়ে উঠলে তিনি পুলিশকর্মীকে হেনস্তাও করেন। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। তৃণমূল নেতৃত্বের দাবি, ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। কেউ আইন ভাঙলে তাঁর শাস্তি হবে। এনিয়ে দল হস্তক্ষেপ করবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ