Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল

গত ষাট বছরে প্রথমবার হলো ভোট। আর প্রথমবারই উড়ল সবুজ আবির। কোন্নগরের নবগ্রাম ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস

সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত ষাট বছরে প্রথমবার হলো ভোট। আর প্রথমবারই উড়ল সবুজ আবির। কোন্নগরের নবগ্রাম ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। ৫৬টি আসনের মধ্যে ৫৫টিই গিয়েছে তৃণমূলের দখলে। এদিন সকাল থেকে টানটান উত্তেজনা ছিল। তারমধ্যেই হয়েছে ভোট, হয়েছে গণনা। শেষ পর্যন্ত উড়েছে শুধু সবুজ আবির। প্রথমবারের নির্বাচনে বিপুল সাফল্য পেয়ে উচ্ছ্বসিত কোন্নগর পুরসভার চেয়ারম্যান প্রবীণ নেতা স্বপন দাস, উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লক সভাপতি নিখিল চক্রবর্তীরা। স্বপনবাবু বলেন, উন্নয়নের যে জয়গান মমতা বন্দ্যোপাধ্যায় রোজ গাইছেন, তারই সঙ্গে গলা মেলাতে চাইছেন নাগরিকরা। কৃষক থেকে শহুরে মানুষ, সকলেই উন্নয়নের পক্ষে থাকতে চাইছেন। নবগ্রাম-কানাইপুরের সমবায় নির্বাচনে বিপুল সাফল্য সেই কথাই উচ্চকণ্ঠে বলছে। এদিনের নির্বাচন নিয়ে অবশ্য বিভিন্ন মহল থেকে নানা অভিযোগও উঠেছে। সামান্য সময়ের জন্য নৈটি রোড অবরোধ করে বামেরা বিক্ষোভও করে। কিন্তু সেসবকে গুরুত্ব দিতে চাননি ব্লক সভাপতি নিখিলবাবু। তিনি বলেন, নির্বাচনে হারলে অজুহাত খাড়া করা বিরোধীদের কুঅভ্যাস। আমরা ওইসব নিয়ে ভাবছি না। সমবায়কে সুষ্ঠুভাবে পরিচালনার মধ্য দিয়ে কৃষকদের সার্বিক উন্নয়ন আমাদের পাখির চোখ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ