Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুনর্নির্বাচনে ১৪ বুথে জয় তৃণমূলের

রাজ্যের মধ্যে স্রেফ মগরাহাট পশ্চিম ও ডায়মন্ডহারবারে বাছাই করা কিছু বুথে পুনর্নির্বাচন হয়েছিল।

পুনর্নির্বাচনে ১৪ বুথে জয় তৃণমূলের
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের মধ্যে স্রেফ মগরাহাট পশ্চিম ও ডায়মন্ডহারবারে বাছাই করা কিছু বুথে পুনর্নির্বাচন হয়েছিল। কেন এই সিদ্ধান্ত, সেটা স্পষ্ট ছিল না। কারণ নিয়েও ধোঁয়াশা ছিল। ফল ঘোষণার পর দেখা গেল পুনর্নির্বাচন হওয়া সেই ১৫টি বুথের মধ্যে ১৪টিতে জিতেছে তৃণমূল। একটি জিতেছে বিজেপি। মগরাহাট পশ্চিমের ১১টি বুথের সব ক’টিতেই ঘাসফুল ফুটেছে। এখানে তৃণমূল প্রার্থী শামিম আহমেদ বেশিরভাগ বুথেই বড় ব্যবধানে পিছনে ফেলে দেন বিজেপির গৌরসুন্দর ঘোষকে। অন্যদিকে, ডায়মন্ডহারবারে চারটির মধ্যে ২৪৩ নম্বর বুথে বিজেপির দীপক হালদার ২০৩ ভোটে জয় পেয়েছেন। কমিশনের তথ্য অনুযায়ী, এই বুথে বিজেপি পেয়েছে ৩৬১টি ভোট। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ১৫৮টি ভোট। বাকি তিনটি বুথে একাধিপত্য কায়েম করেছেন তৃণমূলের প্রার্থী পান্নালাল হালদার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ